শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারিতাস সীডস প্রকল্পের উদ্যোগে নলকুড়া ইউনিয়ন পরিষদে দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ ২০২৬ শনিবার বেলা ২টায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রানা। তিনি অংশগ্রহণকারী কিশোরীদের দুর্যোগকালীন প্রস্তুতি, ঝুঁকি হ্রাসের উপায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে সহায়তা করেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা। প্রশিক্ষণে ২০ জন ফোকাল পার্সনবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুর্যোগের সময় করণীয়, আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। আয়োজকরা জানান, কিশোরীদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
২১ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে