উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

পলাশে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

‎ নরসিংদী জেলার পলাশ উপজেলায় পানিতে ডুবে ইয়াছির ইবনে সিহাব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

‎ ২৮ মার্চ ২০২৬ রোজ শনিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত ইয়াছির ইবনে সিহাব গজারিয়া গ্রামের ইউসূফ মোল্লার ছেলে। সে নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।

‎ পুলিশ সুত্রে জানা যায় , দুপুরে সিহাব এলাকার প্রতিবেশী ছোট ভাইদের নিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সিহাব বিলের গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গিরা পাড়ে উঠে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ৯৯৯ জাতীয় জরুরী সেবা নম্বরে ফোন দেয়। পরে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালানোর পর সিহাবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

‎ পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের তথ্যমতে, গভীর পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

Tag
আরও খবর