শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

বরিশালে এখনো ভর্তি হতে পারেনি জিপিএ ৫ পাওয়া ৫ শতাধিক শিক্ষার্থী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2023 10:48:17 am

ফাইল ছবি

◾  শিক্ষা ডেস্ক 


পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৬ জানুয়ারি শেষ হয়েছে চলতি শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির নির্ধারিত সময়। তৃতীয় ধাপে ভর্তির এই প্রক্রিয়ায় মিলেনি আশানুরুপ শিক্ষার্থী। মোট আসনের ৩৩ ভাগ আসন এখনো শূন্য রয়েছে। তবে বরিশাল বোর্ডে জিপিএ ৫ পাওয়া ৫৫১ জন শিক্ষার্থী এখনো কোনো কলেজ পাননি। ফলে তারা এখনো ভর্তির বাইরে রয়েছে।


এছাড়া এবার এসএসসি পাশ করা শিক্ষার্থীদের হিসাবে এখনো প্রায় ২৮ হাজার শিক্ষার্থী ভর্তির বাইরে রয়েছে। তাই শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চাচ্ছে ভর্তির মেয়াদ বা সময় আরো বৃদ্ধি করতে। সেক্ষেত্রে ৪র্থ এমনকি ৫ম ধাপেও ভর্তির সুযোগ দিতে পারে বোর্ড কর্তৃপক্ষ। এ বিষয়ে শিক্ষা বোর্ডে জরুরী সভা ডাকা হয়েছে। ওই সভায়ই ভর্তির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।


বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে কলেজগুলোতে প্রায় এক লাখ আসন রয়েছে। যার বিপরীতে ২৬ জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছে ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রায় ৩০ হাজার আসন এখনো খালি রয়েছে। তবে আসন এক লাখ থাকলেও এবার বোর্ডে এসএসসি পাশ করেছে ৯৪ হাজার ৮৭১ জন। পাশ করা শিক্ষার্থীদের চেয়ে আমাদের কোঠা বেশী রয়েছে। তাই কোঠা নিয়ে চিন্তার কিছু নেই।


তিনি বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে জিপিএ ৫ পাওয়া ৫৫১ জন শিক্ষার্থী এখনো কোনো কলেজে ভর্তি হতে পারেনি। সভায় এ বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হবে।


তিনি আরো বলেন, গতবারও আমরা ৫ ধাপে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছি। হয়ত এবারও সেই পথেই হাটতে হবে। তবে সব কিছু জানা যাবে বৈঠক শেষে। প্রথম ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ৮ ডিসেম্বর। যা চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর। পুন.নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ও সবার পছন্দক্রম পরিবর্তনের সময় ২৬ ডিসেম্বর। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ৩১ ডিসেম্বর। শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হয় ৯ থেকে ১০ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১২ জানুয়ারি। ভর্তিপ্রক্রিয়া ২২ থেকে ২৬ জানুয়ারি এবং ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।


দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ১৩ ও ১৪ জানুয়ারি। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১৮ জানুয়ারি। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তৃতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে) ১৯ ও ২০ জানুয়ারি। ভর্তিপ্রক্রিয়া ২২ থেকে ২৬ জানুয়ারি এবং ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।


প্রসঙ্গত- এবার বরিশাল শিক্ষা বোর্ডে ৮৯ দশমিক ৬১ হারে পাশ করে ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছিলো ১০ হাজার ৬৮ জন।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৭ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে