লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত, পুনরাবৃত্তির অভিযোগ

দিনাজপুরের বিরল উপজেলার বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল ইসলামকে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির ম্যানেজিং বিশেষ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক। তিনি জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী প্রায় তিন থেকে চার মাস আগে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৯ মার্চ একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় ৩০ মার্চ প্রাপ্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে সংশ্লিষ্ট শিক্ষক খরপোষ ভাতা পাবেন, তবে তার বেতন বন্ধ থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম জানান, সাম্প্রতিক ঘটনার বিষয়ে অভিভাবকদের কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পূর্ববর্তী ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেবে। তিনি দাবি করেন, অভিযুক্ত শিক্ষক পূর্বেও একাধিক অনৈতিক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং এসব বিষয় আড়াল করার চেষ্টা করেছেন।

এদিকে, একের পর এক এমন অভিযোগ ওঠায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর