পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত গোয়ালন্দে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : শামা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফেসবুকে বরুণার পীর ও জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপালকে নিয়ে অপপ্রচার, নিন্দা ও আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসুচী বাস্তবায়নের লক্ষে প্রস্ততিমুলক সভা দোকান খোলার মতো বিশ্ববিদ্যালয় না বানিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়ুন’ - জাবিপ্রবিতে সারজিস আলম পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা,রয়েছে স্বাস্থ্য ঝুকি। যশোরে স্বর্ণের বারসহ সাতক্ষীরার যুবক আটক লাখাইয়ে সাংবাদিক ও পরিবেশকর্মী মহিউদ্দিন এর পিতার প্রয়াণ, বিভিন্ন মহলের শোক । শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত ফারজানা হত্যার পলাতক আসামি অবশেষে ধরা পড়ল

সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির আভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2026 12:26:47 pm

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সংঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আরও খবর