লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

চিরনিদ্রায় শাহিত হলেন সনাতনী সংগঠনের অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী সুনীল চক্রবর্তী

দিনাজপুরে সর্ব মহলে প্রিয় ব্যক্তিত্ব, সনাতনী একাধিক সংগঠনের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চোখের জলে ভাসিয়ে দিয়ে চিরনিদ্রায় শাহিত হলেন সুনীল চক্রবর্তী।

 গত মঙ্গলবার রাত ২ টায় দিনাজপুরের চেকআপ ডায়াগনস্টিক এন্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। একটু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা, তার বিদেহী আত্মার  শান্তি কামনা ও  পরিবারের প্রতি সমবেদনা। তার মৃত্যুতে এবং একজন বলিষ্ঠ নেতৃত্ব ও প্রতিবাদী কন্ঠস্বরকে হারিয়ে সনাতনী সংগঠনসহ বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।
 বুধবার (১ এপ্রিল ) দুপুর ২ টায় দিনাজপুরের কেন্দ্রীয় ফুলতলা শ্মশান ঘাটে. তার অন্তেষ্ট ক্রিয়া সম্পন্ন হয়। সুনীল চক্রবর্তী কেবল একজন ব্যবসায়ী ছিলেন না, একাধারে তিনি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের নির্বাহী সদস্য, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের দিনাজপুর জেলা কমিটির  সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি, দিনাজপুর ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক, অরবিন্দ শিশু হাসপাতালের সহ সভাপতি,অরবিন্দ সাধনালয়ের নির্বাহী সদস্য, ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ও সৎকার কমিটির সভাপতি, জেলা পুরোহিত কল্যান সমিতির সভাপতি, নবরূপীর সহ সভাপতি, দিনাজপুর কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সহসভাপতি, দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, মেসার্স গোল্ডেন ইলেকট্রিক ওয়ার্কসের স্বত্বাধিকারী সদালাপী ও নিরহংকার  মানুষ ছিলেন। বিদায় বেলায় শেষ দেখা দেখতে এবং শ্রদ্ধা জানাতে অনেকেই ফুলতলা শ্মশান ভীড় করেন। জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও তার বিদিয়া বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। তার শূন্যতা পূরণে সনাতনী সংগঠনগুলোকে একটু বেগ পেতে হবে বলে মন্তব্য করেন শ্মশানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের অনেকেই।
Tag
আরও খবর

6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে