চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চন্দনাইশ সদর কাঁচাবাজার চরম অস্বাস্থ্যকর ও নোংরা! দ্রুত সংস্কার চাই

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 01-04-2026 09:32:44 pm

দক্ষিণ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা রোডের সাথে ঐতিহ্যবাহী চন্দনাইশ সদর কাঁচা বাজার একটি জনপ্রিয় নিত্যদিনের বড় বাজার। এই বাজারে নিত্যপ্রয়োজনীয় শাক-সবজি, মাছ এবং আশেপাশে অসংখ্য মুদির দোকান রয়েছে। চন্দনাইশ সদর কাঁচা বাজার বর্তমানে অত্যন্ত করুণ দশা!বাজারের পরিবেশ বর্তমানে চরম অস্বাস্থ্যকর ও নোংরা হয়ে পড়েছে,যা ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।অনিয়ন্ত্রিত পরিবেশ ও বাজারের ভিতর বাহিরে যত্রতত্র ভাবে ময়লা-আবর্জনার স্তূপের কারণে এই বাজারটি  ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। অপরিষ্কার পরিবেশ এবং দুর্গন্ধের কারণে ক্রেতারা বাজারমুখী হতে ভয় পাচ্ছেন, ফলে ব্যবসায়ীরা আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন। তাছাড়া সৃষ্টি হয়েছে ছোট- বড় অসংখ্য গর্ত। যেগুলি বালির বস্তা এবং কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রতিনিয়তই পানি ও কাঁদা থেকেই থাকে। আর একটু বৃষ্টি হলেইতো এসব গর্ত পানিতে ভরে থাকে। কাঁদা পানিতে হাঁটার কারণে বিভিন্ন বয়সী মানুষের জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি চারদিকে ঘুরেঘুরে বাজার করা অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে এই বাজারটি পড়েছে চরম দুর্ভোগে। 

সংস্কারের অভাবে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী বাজার। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে জনদূর্ভোগ দূর করতে ও  জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে  চন্দনাইশ সদর কাঁচা বাজারটি  দ্রুত সংস্কার এবং পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার মাধ্যমে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই উপযোগী করে তোলার জন্য নবনির্বাচিত এমপি জসীম উদ্দীন আহমদ এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।




নিবেদক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট। 



আরও খবর