সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

ডিজেআইয়ের নতুন ড্রোনে ৩৬০ ডিগ্রি ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-04-2026 05:13:41 pm

অ্যাকশন ক্যামেরার পর এবার ড্রোনের বাজারে নতুন চমক নিয়ে এল জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজেআই। তাদের নতুন ড্রোন ‘অ্যাভাটা ৩৬০’ দিয়ে এখন আকাশ থেকে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিডিও করা সম্ভব হবে। এটি মূলত ইন্সটা ৩৬০-এর ‘অ্যান্টিগ্রাভিটি এ১’ ড্রোনের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে। ডিজেআইয়ের নিজস্ব এফপিভি ড্রোন এবং ওসমো ৩৬০ ক্যামেরার প্রযুক্তি মিলিয়ে এই নতুন ড্রোনটি তৈরি করা হয়েছে।


অ্যাভাটা ৩৬০ ড্রোনে রয়েছে দুটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১.১ ইঞ্চির সেন্সর। এর মাধ্যমে ব্যবহারকারীরা ৮-কে রেজল্যুশনে ৩৬০ ডিগ্রি ভিডিও ধারণ করতে পারবেন। এই ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো, এর ‘পোস্ট-প্রোডাকশন’ নমনীয়তা। যেহেতু ড্রোনটি চারপাশের সবকিছু রেকর্ড করে, তাই ওড়ানোর সময় ক্যামেরা কোন দিকে থাকবে, তা নিয়ে পাইলটকে ভাবতে হয় না। পরবর্তী সময়ে ডিজেআই স্টুডিও অ্যাপের মাধ্যমে ভিডিওর ফ্রেম নিজের ইচ্ছামতো ঠিক করে নেওয়া যায়। এ ছাড়া এতে সাধারণ ৪-কে ভিডিও করার সুবিধাও রয়েছে।


নিরাপত্তার দিক থেকে ডিজেআই এই ড্রোনে বেশকিছু উন্নত ফিচার যুক্ত করেছে। এতে রয়েছে প্রপেলার গার্ড, যা মানুষের আশপাশে বা ঘরের ভেতরে ওড়ানোর সময় ড্রোনটিকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এতে লিডার সেন্সর এবং অবস্ট্যাকল ডিটেকশন প্রযুক্তি রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে বাধা এড়িয়ে চলতে সাহায্য করে। স্পোর্ট মোডে ড্রোনটি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মাইল গতিতে উড়তে পারে। এর ব্যাটারি একবার চার্জে প্রায় ২৪ মিনিট ওড়ার ক্ষমতা রাখে, যদিও বাস্তব ক্ষেত্রে তা ১৮ মিনিটের কাছাকাছি স্থায়ী হয়।


তবে ৩৬০ ডিগ্রি ভিডিওর ক্ষেত্রে ছবির মান কিছুটা কম হতে পারে। বিশেষ করে কম আলোতে ভিডিওর গুণগত মান কিছুটা কমে যায়। তবু ব্লগার, অ্যাকশন স্পোর্টস শুটার এবং একক নির্মাতাদের জন্য এটি একটি অসাধারণ ডিভাইস। ড্রোনটির ওজন ৪৫৫ গ্রাম হওয়ায় অনেক দেশে এটি ওড়ানোর জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতে পারে। ইউরোপের বাজারে এর প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৯ ইউরো। উন্নত ট্র্যাকিং এবং ৩৬০ ডিগ্রি ভিউর সমন্বয়ে ডিজেআইয়ের এই নতুন ড্রোনটি আকাশচিত্র গ্রাহকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

Tag
আরও খবর

69ef0bae42eff-270426010934.webp
জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

২ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে



69eb2ea105aaa-240426024937.webp
আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

৫ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে




69e269bbe9ee6-170426111123.webp
হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে