২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব ব্রহ্মরাজপুরে শিক্ষার্থী হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা কুতুবদিয়ায় টানা ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তৃতীয়বার তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 03-04-2026 07:22:00 pm

ছোটপর্দার পরিচিত মুখ এবং ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এ অভিনেত্রীর টানা তৃতীয়বারের মতো মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।


অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টে তানিয়া বৃষ্টি লিখেছেন, ৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।


জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথমবারের জন্য তানিয়ার ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরার পর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। এরপরই উন্নত চিকিৎসার জন্য ভারতে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে নেয়া হয় তাকে।


মার্চে তানিয়ার দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে যাওয়া প্রয়োজন হয়।


১ এপ্রিল তানিয়া সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আবার শুরু করি তানিয়া। এরপর শুক্রবার (০৩ এপ্রিল) তৃতীয় দফার সফল অস্ত্রোপচারের খবর নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।