দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (সকাল ১০টায়) চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে হায়দারগঞ্জ সড়কের রায়পুর থানা মোড় হতে খেজুরতলা পর্যন্ত ড্রেন, ফুটপাথ ও স্ট্রিট লাইটসহ আরসিসি রাস্তা নির্মাণ কাজ এবং খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা নদীমা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও বিটুমিনাস কার্পেটিং কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া।

উদ্বোধনকালে তিনি বলেন, এই উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর চলাচল আরও সহজ হবে, যানজট কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রকল্পটি তত্ত্বাবধান করছেন রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছার। সংশ্লিষ্টরা জানান, কাজ সম্পন্ন হলে এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসসহ যুবদল নেতা আরমান ও অন্যান্য। 

Tag
আরও খবর