রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর পীরগাছায় তেঁতুলতলা যুব সংঘের উদ্যোগে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ খেলা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুল গেলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-04-2026 11:27:15 pm

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছেন।


শনিবার (৪ এপ্রিল) তিনি আলোচনার উদ্দেশ্যে ইস্তাম্বুল গিয়ে পৌঁছান।


এর একদিন আগে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। পুতিন অভিযোগ করেন, কিয়েভ রাশিয়া ও তুরস্কের মধ্যকার গ্যাস পাইপলাইন, যা কয়েকটি ইউরোপীয় দেশেও সরবরাহ করে এটা লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে।


জেলেনস্কি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ইস্তাম্বুলে পৌঁছেছি, যেখানে গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে।’


তিনি আরও বলেন, ‘মানুষের জীবনের বাস্তব সুরক্ষা নিশ্চিত করা, স্থিতিশীলতা এগিয়ে নেওয়া এবং ইউরোপসহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারত্ব জোরদারে কাজ করছি।’


এএফপির এক সংবাদদাতা বসফরাস প্রণালীর তীরে অবস্থিত দোলমাবাহচে প্রাসাদের আশপাশে কঠোর পুলিশি উপস্থিতি লক্ষ্য করেছেন। অতীতে এখানেই মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়েছিল।


জেলেনস্কি খ্রিস্টান অর্থডক্স চার্চগুলোর আধ্যাত্মিক নেতা ইক্যুমেনিক্যাল প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।


ইউক্রেন ও রাশিয়ায় ১২ এপ্রিল অর্থডক্স ইস্টার উদযাপিত হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এ বৈঠক হচ্ছে। এই উপলক্ষে ইউক্রেন জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধসহ একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছে।


তবে রাশিয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী সমাধান চায় বলে জানিয়েছে এবং বলেছে, কিয়েভের পক্ষ থেকে কোনো ‘সুস্পষ্ট প্রস্তাব’ তারা এখনও পায়নি।


চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে, যাতে মস্কোর সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা দুর্বল করা যায়।


অন্যদিকে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে। সূত্র: এএফপি

আরও খবর



69d656b17b1e8-080426072257.webp
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

৭ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে


69d5be42073ec-080426083234.webp
সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান

৭ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে