প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ উপজেলায় স্থানীয় বাজারগুলোতে জ্বালানি সংকট চরমে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলারয় স্থানীয় বাজারগুলোতে জ্বালানি সংকট চরমে আকার ধারণ করেছে।

যদিও প্রশাসনিক বরাত দিয়ে বলা হচ্ছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে এবং আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যার জন্য এখনও তেলের দাম বাড়ানো হয়নি। 

সরেজমিনে দেখা যায়, বর্তমান অস্থিতিশীল ও সংকটকময় মূহুর্তকে পূজি করে ফায়দা লুটতে চাইছে কিছু অসাধু ব্যবসায়ী/প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক ও কৃষকরা।

ভুক্তভোগীরা জানান, মজুত থাকা স্বত্তেও অধিকাংশ দোকান থেকে আমাদের চাহিদামত তেল না দিয়ে প্রায়শই খালি হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এসব দোকানে জ্বালানির পর্যাপ্ত মজুত থাকলেও তা বিক্রি না করে তারা কৃত্রিম সংকটের সৃষ্টি করছে।

দাম বাড়ার আশংকায় কেউ কেউ নির্ধারিত গুদামের বাইরে বিভিন্ন গোপন স্থানে জ্বালানি তেল মজুদ করে রাখছেন অমনটা বলেছেন অনেকে।

তারা আরও বলেন, অত্র এলাকায় যোগাযোগের জনপ্রিয় মাধ্যম মোটরবাইকের ব্যবহার বেশী হওয়ায় একটি অসাধু চক্র পেট্রোল/অকটেনের বাজারে কৃত্রিম সংকট তৈরী করে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছে। ন্যায্য মূল্যে জ্বালানি পেতে যেতে হচ্ছে দূর-দূরান্তে, ১০/১২ কিলোমিটার দূরের কাঁঠারবিল ফিলিং স্টেশনে। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে সেখানেও নির্দিষ্ট পরিমাণের বেশি বা ক্রেতার চাহিদামত জ্বালানি দেওয়া হচ্ছে না।


কিছু অসাধু বিক্রেতা বিভিন্ন অবৈধ মাধ্যমে সংগ্রহ করে প্রতি লিটার পেট্রোল/অকটেন ১৯০ থেকে ২৩০ টাকায় বিক্রি করছে।

এই বিষয়ে জানতে চাইলে, এসব জ্বালানি মাঝেমধ্যে বেশি দামে কিনেন বলে দাবি করেন স্থানীয় এক বিক্রেতা, তবে বেশি দামে কেনার সু-নির্দিষ্ট কোন প্রমান বা ক্যাশমেমো দেখাতে পারেননি তিনি।

বর্তমানে চলমান বোরো ধানের মৌসুমে সেচ পাম্প চালাতে জ্বালানি তেলের প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু সংকটের কারণে কৃষকরা চরম হতাশা ও উদ্বেগে দিনাতিপাত করছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বোরো আবাদ ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।

এহেন পরিস্থিতিতে, সিন্ডিকেট কর্তৃক সৃষ্ট জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর  করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ  কমনা করেছেন স্থানীয় সুধীমহল।

জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী জানান, বিভিন্ন পাম্পে শৃঙ্খলার মাধ্যমে তেল বিক্রির কার্যক্রম চলছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন তদারকি করে যাচ্ছে। ইতোমধ্যে ১৭ টি তেল পাম্পে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, তবে কৃষকদের বিষয়টি নিয়ে আমরা আলাদাভাবে চিন্তা করবো। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের ডিজেল দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে চলতি মৌসুমে ইরি বোরো চাষের কোন ক্ষতি না হয়।

আরও খবর