যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা শামীমা ইসলাম কন্যা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


মানববন্ধনে সভাপতিত্ব করেন গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেন। 


প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খােরশেদ আলী।


গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রভাষক আলহাজ্ব শফি কামাল পলাশ-এর সঞ্চালনায়-

এসময় বক্তব্য রাখেন হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন,

আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন প্রমুখ।


এসময় সেখানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


মানববন্ধনে বক্তারা বলেন,করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার না করলে,আগামীতে কঠাের কর্মসূচি ঘােষণা করা হবে।


উল্লেখ্য,গত ২৩ জানুয়ারি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ জােড়া ব্রিজের অদূরে বালিবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা শামীমা ইসলাম কনা নিহত হয়। সেই সাথে তার স্বামী ও কন্যা আহত হয়।

নিহত শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও খবর




deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৩ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে