বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার

 আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর দুইটি বালু মহালের ইজারাদার বছরের প্রথম ৫ মাস দখল না পাওয়ায় উচ্চ আদালতের (হাইকোর্ট) আদেশে ৫ মাস সময় পেয়েছেন বলে জানা গেছে।

দুইটি বালু মহাল নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকার কারণে ১৪৩২ বাংলার ১২ মাসের ইজারা পেলেও দীর্ঘ ৫ মাস পর দখল পাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার পৃথক রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত ৫ মাস নদীর ভোগ-দখল দেওয়ার আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইজারাদাররা। 

রিট আবেদন করার পর গেল ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক ফাতেমা নজির ও এ এফ এম সাইফুল করিম পৃথক আদেশ দেন।

বালু মহালের ইজারাদাররা জানান, ১৪৩২ বাংলার এক বছরের জন্য জাদুকাটা নদীর বালুমহাল ইজারা পেয়েছিলেন তাহিয়া স্টোন ক্রাশার এর প্রো. মো. নাছির মিয়া ও মেসার্স জিনান এন্টারপ্রাইজ এর প্রো. শাহ রুবেল আহমদ। কিন্তু দুইটি বালু মহাল নিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছত্রিশ গ্রামের জনৈক খোরশেদ আলম হাইকোর্টে মামলা করার কারণে ইজারা পাওয়ার ৫ মাস পর দখল পান দুই ইজারাদার। তাই ৫ মাসের লোকসানের কারণ দেখিয়ে হাইকোর্টে পৃথক রিট আবেদন করেছিলেন তারা। আদালত রিটের আদেশে ভূমি মন্ত্রণালয়ের সচিব, সুনামগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুই ইজারাদারকে ৫ মাস সময় দেওয়ার জন্য নির্দেশ দেন। এরপর আদালতের রিট আদেশের কপি ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্টদের কাছে জমা দেন তারা।

ইজারাদার মো. নাছির মিয়া ও শাহ্ রুবেল আহমদ বলেন, ১৪৩২ বাংলার এক বছরে জন্য আমরা সরকারকে রাজস্ব প্রদান করে যাদুকাটা নদীর বালু মহাল ইজারা বন্দোবস্ত নিয়েছিলাম। কিন্তু জনৈক খোরশেদ আলমের মামলার কারণে আমরা দীর্ঘ ৫ মাস পর মহালের দখল পাই। যার কারণে আমরা প্রথম ৫ মাস কোন প্রকার টোল আদায় করতে পারিনি এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হই। বিষয়টি নিয়ে আমরা উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত ১৪৩৩ বাংলার ৫ মাস সময় দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। আদালতের রিট আদেশের কপি আমরা সকল কর্মকর্তার কাছে জমা দিয়েছি এবং বালু মহালের দখলে আছি।  

এই বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর কথা বলতে চাইলে সরকারি দুইটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),  বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল ফোন রিসিভ করেননি। 

তবে উচ্চ আদালতের রিট আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: শাহরুখ আলম শান্তনু। 

তিনি বলেন, যাদুকাটা বালু মহালের ইজারাদারের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট দায়ের করা হয়েছে। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে বলা হয়েছে, নতুন করে ইজারা প্রদান কার্যক্রমের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে এবং বিদ্যমান ইজারার মেয়াদ আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে।'

Tag
আরও খবর