সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

পীরগাছায় তেঁতুলতলা যুব সংঘের উদ্যোগে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ খেলা

খেলা

রংপুরের পীরগাছায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। সাতদরগা তেঁতুলতলা যুব সংঘের উদ্যোগে এবং কম্বিনেশন বিল্ডার্সের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার অন্নদানগর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অনুষ্ঠিত এই খেলাধুলায় স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

কম্বিনেশন বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আল আমিন নয়নের সভাপতিত্বে খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। এসময় আরও উপস্থিত ছিলেন অন্নদানগর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমান, নভোটেক ডেভেলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার রমজান আলী খান, ব্যবসায়ী মাজহারুল ইসলাম সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাধুলার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল হাঁস খেলা, সাঁতার প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা ও চেয়ার খেলা। দিনশেষে আকর্ষণীয় হাডুডু খেলায় ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৬নং ওয়ার্ড বিজয় অর্জন করে।

খেলা পরিচালনা করেন মাসুদ রানা।

কম্বিনেশন বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার আল আমিন নয়ন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বৈশাখী খেলাধুলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

আরও খবর