কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি তেলের সংকট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউসার।


বুধবার (১৫ এপ্রিল ২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় পেট্রোল পাম্প মালিক, পরিবহন শ্রমিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, তেলের অপ্রতুলতা ও অনিয়মিত সরবরাহের কারণে সাধারণ মানুষ, পরিবহন খাত এবং কৃষি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


এ প্রেক্ষিতে ইউএনও মেহেদী হাসান কাউসার বলেন, জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে “ফুয়েল কার্ড” পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্ধারিত গ্রাহকদের তালিকা অনুযায়ী তেল সরবরাহ করা হবে, ফলে অপচয় ও কালোবাজারি রোধ করা সম্ভব হবে।


তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সেবা, কৃষি খাত এবং গণপরিবহনকে এই ফুয়েল কার্ডের আওতায় আনা হবে। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।


সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Tag
আরও খবর