শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী ২৭ এপ্রিলের ঐতিহাসিক যশোর সফরকে কেন্দ্র করে এক বিশাল যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন খোকন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা।

বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাস হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। এছাড়াও বিএনপি নেতা গোলাম মোস্তফা সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব বলেন, "আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। বাঘারপাড়া থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা এই জনসভাকে সফল করব।"

প্রধান অতিথি এ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু) বলেন, "যশোরের মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করতে রাজপথ প্রকম্পিত হবে। প্রতিটি ইউনিয়ন থেকে সুশৃঙ্খলভাবে জনসভায় যোগদানের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।"

সভাপতির বক্তব্যে তানিয়া রহমান সুমি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঘারপাড়ার প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে প্রচার-প্রচারণা এবং প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে। ২৭ এপ্রিলের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে বাঘারপাড়া বিএনপি বদ্ধপরিকর।উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিশাল জনসভায় ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।


আরও খবর