ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার প্রতারণার শিকার হয়েছে গোগা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র। ভুক্তভোগী শাওন হোসেন (১২) গোগা (গাজীপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা নয়ন হোসেন পেশায় ভ্যানচালক ও ভ্যান নির্মাতা। পরিবারটির জীবিকা নির্বাহের জন্য সম্প্রতি ব্র্যাক, আশা ও আদ্বদীন এনজিও থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে ১ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ভ্যান তৈরি করা হয়। শাওন হোসেন বাগআঁচড়া ইউনিয়নের গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, শাওনের দাদা প্রায় ৩৯ বছর ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। একই পেশায় তার বাবা নয়ন হোসেনও ভ্যান তৈরি ও চালানোর পাশাপাশি মাঠে শ্রমিকের কাজ করেন। নতুন ভ্যানটি তৈরি হওয়ার পর মাঝে মাঝে শাওনও ভ্যান চালাতো। স্থানীয়দের অভিযোগ, নতুন ভ্যানটি চালাতে দেখে আগে থেকেই প্রতারক চক্রটির নজরে পড়ে শাওন। কয়েকদিন আগে ওই চক্রের সদস্যরা গোগা বাজার থেকে দুইবার তার ভ্যানে যাতায়াতও করে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া বাজারে যাওয়ার জন্য প্রতারক চক্রের এক সদস্য শাওনের ভ্যানটি রিজার্ভ করে। পরিকল্পনা অনুযায়ী তারা বাগআঁচড়া থেকে মালামাল নিয়ে আবার গোগা ফিরে আসার কথা বলে। বাগআঁচড়া কাঁচাবাজার চার রাস্তার মোড়ের উত্তর পাশের সড়ক দিয়ে প্রায় ১০০ গজ দূরে বাবলু মিয়ার বাড়ির গেটের পাশে ভ্যানটি রেখে শাওনকে সঙ্গে নিয়ে বাজারে ঢুকে পড়ে চক্রের এক সদস্য। এ সময় অন্য একজন আগে থেকেই ওত পেতে ছিল। সুযোগ বুঝে তারা ভ্যানটি চালু করে দ্রুত নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, বাগআঁচড়া বাজার এলাকায় এ ধরনের ভ্যান চুরির ঘটনা নতুন নয়। গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে বাগআঁচড়া বাজারের ফুলতলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে ঝিকরগাছার বৃদ্ধ ভ্যানচালক ইদ্রিস প্রতারণার শিকার হয়ে তার ভ্যান হারান। এছাড়া চলতি বছরের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি বেদেপাড়া এলাকার মৃত হালিম মোল্লার ছেলে খোকন মোল্লা (৬০)-এর ভ্যান চুরি করা হয়। গত ১৭ মার্চ একই স্থানে আবার ভ্যান চুরির চেষ্টা করলে স্থানীয় জনতা দুইজনকে আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনো ভ্যান উদ্ধার হয়েছে বলে জানা যায়নি। এদিকে শুক্রবার শাওনের ভ্যান চুরির ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ধারাবাহিকভাবে ভ্যান চুরি হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারাতে বসেছে। ফলে অনেকেই এখন ভ্যান চুরি হলেও থানায় অভিযোগ বা জিডি করতে আগ্রহ দেখাচ্ছেন না। এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আমি এখনো লিখিত কোন অভিযোগ পাই নাই পাইলে তদন্ত পৃর্বক ব‍্যাবস্থা নেব। স্থানীয়রা দ্রুত ভ্যান চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া ভ্যান উদ্ধারের দাবি জানিয়েছেন।
আরও খবর