৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুলিয়ারচর মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন আটক দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭

লক্ষ্মীপুরের রায়পুরে জমির মালিকানা ও দখল নিয়ে হামলা ও সংঘর্ষে গর্ববতি নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় দিনমজুরের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অসহায় পরিবারটি আতংকে রয়েছে।


সোমবার দুপুরে (২০ এপ্রিল) রায়পুর উপজেলার  কেরোয়া ইউনিয়নের লামছড়ি এলাকায় খাঁন বাড়ীতে এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়পুরের লামছড়ি গ্রামে গত ৭ বছর ধরে দিনমজুর মোশারফ হোসেন ও একই এলাকার বিল্লাল হোসেনের পরিবারের মধ্যে ওয়ারিশ ও ক্রয়কৃত প্রায় ২৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।


সোমবার দুপুরে বিল্লাল হোসেন ও তাঁর সহযোগীরা ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে চারদিকে বাঁশের বেড়া দেন। এতে বাঁধা দেওয়ার আহত- দিনমজুর মোশারফ হোসেন (৬৮), তার স্ত্রী আলেয়া বেগম (৬২), পুত্রবধু ৭ মাসের গর্ভবতি শিমু- (২১) ও দিনমজুর ছেলে ফয়সাল হোসেনকে (২৮) পিটিয়ে জখম করে, বিল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত সশস্র লোকজন।


গ্রামবাসী জানান, অসহায় দিনমজুর মোশারফ হোসেনের জমি দখল নিতে তাদের বসতঘর হামলা,  ভাংচুর ও লুটপাট করার হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ৮-১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


ক্ষতিগ্রস্থ্য মোশারফ হোসেন বলেন, ওয়ারিশ ও ক্রয়কৃত ২৫ শতাং জমি নিয়ে ৭ বছর বিরোধ। বর্তমানে ওই জমি বিল্লাল হোসেন দখল করে  বাড়িঘর ভাঙচুর করে, আমার পরিবারের ৫ জনকে পিটিয়েছে। আমি বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। 


তবে অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন বলেন, মোশারফ সহ তার কয়েকজন লোক নিয়ে আমার লোকজনকে পিটিয়েছে। তারা অপরাধ করে এবং আইন হাতে তুলে নিয়ে এখন উল্টাপাল্টা অভিযোগ করে বেড়াচ্ছে।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধ আছে।  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পক্ষ লিখিত অভিযোগ করেছেন, তা তদন্ত করা হচ্ছে।

Tag
আরও খবর