দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফাজিল, কামিল ও অনার্স শ্রেণীর নবীন শিক্ষার্থীদের জন্য সবক প্রদান অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক সবক প্রদান করেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী শিক্ষাবিদ মাওলানা যাইনুল আবেদীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান এবং বালিকা শাখার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম।

এছাড়াও অনুষ্ঠানে মাদরাসার সম্মানিত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ ও সিনিয়র ওস্তাজগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা মাওলানা যাইনুল আবেদীন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি তাকওয়া, নৈতিকতা ও আদর্শিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে সময়ের যথাযথ মূল্যায়ন, নিয়মিত অধ্যয়ন এবং সুন্নাহভিত্তিক জীবন গঠনের আহ্বান জানান।

আরও বলেন, “দ্বীনি শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং একটি আদর্শ সমাজ গঠনের জন্য অপরিহার্য।”

সভাপতির বক্তব্যে ড. হেফজুর রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তা’মীরুল মিল্লাত শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ গড়ার কারখানা। এখানে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের সুযোগ রয়েছে।

বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে অধ্যবসায়, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। 

অনুষ্ঠানজুড়ে নবীন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা এ আয়োজনকে তাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচনা করেন।

শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর