পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস

সাতক্ষীরা ইতিহাসের এক নিষ্ঠুর নির্মমতার নাম  পাটকেলঘাটা  পার কুমিরা গণহত্যা। ১৯৭১ সালের ২৩ এপ্রিল এই  পাটকেলঘাটার সন্নিকটে পারকুমিরায় রাজাকারদের সহায়তায় পাক হানাদাররা ৭৯ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে।


‎যাদের পরিচয় পাওয়া গিয়েছিল সেই শহীদদের মধ্যে ছিলো পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামের শেখ আব্দুর রহমান, শেখ আলাউদ্দীন, শেখ সামছুর রহমান, শেখ বদরুদ্দীন, সালমত আলী, শেখ ফয়জুল ইসলাম, আজিজুর রহমান, সাজ্জাত আলী, বেলায়েত আলী, শামছুর রহমান, আজিজুর রহমান, আব্দুস সামাদ, কাশীপুর গ্রামের শেখ হায়দার আলী, তৈলকূপী গ্রামের আব্দুর রউফ, পারকুমিরা গ্রামের বিজয় পাল, কলাগাছির কার্ত্তিক মন্ডল, পারকুমিরার ষষ্ঠি কুন্ডু ও বিজয় পাল।


‎এর মধ্যে ৪৯ জনের লাশ পারকুমিরার বধ্যভূমিতে মাটি চাপা দিয়ে রাখা হয়। কাশীপুর গ্রামের শেখ হায়দার আলীকে পাকসেনারা জড়িয়ে আগুণ দিয়ে পুড়িয়ে মারে। যাদের পরিচয় পাওয়া যায় তাদের অনেককেই পরে পারিবারিকভাবে দাফন করা হয়। যাদের পরিচয় পাওয়া যায়নি তাদেরকে পারকুমিরার ওই বধ্যভূমিতে গণকবর দেওয়া হয়।


‎প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী থাকাকালে কাশীপুর সফরকালে আশ্বাস প্রদান করেছিলেন, পারকুমিরা স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।

তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের অন্যতমনেতা মাহবুব হোসেন মিন্টু বলেন,১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধা পরিবার ও শরনার্থী সহ নিরিহ নিরাস্ত্র মানুষের উপর এই নির্মম গনহত্যা চালায়।


‎শহীদ পরিবারের সন্তান তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম সেই হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী বর্ণনা দিতে গিয়ে বলেন, সেদিন ছিল শুক্রবার। মসজিদে জুম্মার আযান হচ্ছিল। এ সময় তালার পাটকেলঘাটা থেকে পাকিস্তানি হায়েনারা পারকুমিরায় গিয়ে নিরীহ গ্রামবাসীকে আলোচনার কথা বলে একত্রিত করে। এ সময় সহজ সরল গ্রামবাসী সেখানে উপস্থিত হলে তাদের ওপর ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই ৭৯ জন নিহত হয়।

‎এবং পারকুমিরায় আশ্রয় নেওয়া শরনার্থীদে ধরে  পারকুমিরা স্বাস্থ্যকেন্দ্রের সামনে বধ্যভুমিতে এনে দড়িতে বেঁধে লাইন দিয়ে দাড় করিয়ে ব্রাসফায়ারে হত্যা করে। এছাড়া এলোপাতাড়ি গুলি করে যেখানে যাকে পায় তাকে হত্যা করে। অগ্নি সংযোগ করে গ্রাম জ্বলিয়ে দেয়। এই হত্যাকান্ডে আমার পিতা,বড়ভাই,চাচা,চাচতভাই সহ মোট ৭৯ জন শহীদ হন।মহান মুক্তি যুদ্ধে শহীদদের এই আত্নত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের রুহের মাগফেরাত কামনা করি।


 ২৩ এপ্রিল "পাটকেলঘাটা গনহত্যা দিবস" (পুটিয়াখালি,পারকুমিরা,পাটকেলঘাটা)  ঐ দিন ছিলো বাংলা ৯ বৈশাখ শুক্রবার। অতর্কিত হামলা চালিয়ে মুক্তি যুদ্ধে অংশগ্রহনকারি সদস্য, মসজিদ থেকে নামাজরত অবস্থায় মুসল্লিদের


Tag
আরও খবর

6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১ মিনিট আগে