নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে আয়োজিত এক বিশেষ কর্মী সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নেতাকর্মীদের প্রতিটি তথ্য ও ঘটনা যাচাই-বাছাই করার মাধ্যমে বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার শহরের বিডি হলে জেলা ও শহর শাখার বাছাইকৃত কর্মীদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে জনমনে ধোঁয়াশা তৈরির চেষ্টা চলছে। এ অবস্থায় কর্মীদের ধৈর্য, সর্বোচ্চ সাংগঠনিক শৃঙ্খলা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি কোনো ধরনের গুজবে কান না দিয়ে আদর্শিক চর্চা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষা, নৈতিকতা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন। একইসঙ্গে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে শান্তিপূর্ণ উপায়ে সাংগঠনিক কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সমাবেশটি সম্পন্ন হয় এবং শেষে আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।


আরও খবর