বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা

চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু ফাতেমা বেগম হত্যার বিচার এবং হত্যাকারী ফাতেমার স্বামী জাবেদ ড্রাইভার ও জাবেদের অন্যতম সহযোগি সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ফাতেমার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন সহ আশেপাশের কয়েকটি গ্রামের যুবসমাজ, গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথা এলাকায় হত্যার শিকার গৃহবধূ ফাতেমার পরিবার ও স্থানীয়দের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে ফাতেমা হত্যার বর্ণনা দিয়ে পরিবারের পক্ষে আবেগপ্রবণ বক্তব্য রাখেন ফাতেমার বড় ভাই ও ছোট বোন। এ সময় স্থানীয়দের মধ্যেও কয়েকজন গন্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। বক্তব্যে তারা ফাতেমা হত্যার বিচার এবং হত্যাকারী জাবেদ ড্রাইভার ও তার অন্যতম সহযোগি সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এ সময় তারা কুমিল্লা বার অ্যাসোসিশেনের কোনো আইনজীবি যাতে হত্যাকারীর পক্ষে আইনী সহযোগিতা প্রদান না করেন সে বিষয়ে কুমিল্লা বার আইনজীবি সমিতির দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানান। এর আগে গত ১৩ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে তার স্বামী জাবেদ ড্রাইভার ঘরে মজুদকৃত পেট্রোল ফাতেমার শরীরে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেন। সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফাতেমার বাবার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত ১৯ এপ্রিল সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের ছোট বোন কুলসুমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী জাবেদকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার বোন কুলসুমা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে ফাতেমার স্বামী জলিল আহমেদ জাবেদকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর