চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎নিয়ামতপুরে জমি সংক্রান্তের জেরে বৃদ্ধাকে পিটিয়ে জখম ‎

‎নিয়ামতপুরে জমি সংক্রান্তের জেরে বৃদ্ধাকে পিটিয়ে জখম
‎
‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছে লতিফ (৭০) নামে এক বৃদ্ধা ও তার মেয়ে রাবেয়া বেগম। গত শুক্রবার বিকেলে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী লতিফ।
গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে গত ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশি আব্দুল মুনার আলী, জেসমিন আরা, দোলা, আয়েশার সাথে লতিফের বাগবিতণ্ডা শুরু হয়। এরই জের ধরে লতিফ ২৭ মার্চ শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার (২৪) এপ্রিল দুপুরে আব্দুল মুনার আলী ও তার স্ত্রী জেসমিন আরা, মেয়ে দোলা ও আয়েশা,একই গ্রামের মৃত সাহেব উদ্দীনের ছেলে খাইরুল ইসলাম, মোফাজ্জল, মোতাহার আলী দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। শনিবার লতিফের বাড়িতে আগুন ধরে দেয়। মুনার আলী লাঠি দিয়ে মাথায় ও জেসমিন আরা শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে লতিফের উপর হামলা চালায়। লতিফকে এগোতে এলে তার মেয়ে রাবেয়া মারধরে শিকার হয়।
ভুক্তভোগী লতিফ বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ ঐ জমি ভোগদখল করে আসছি। ২০২৪ সাল থেকে আমার প্রতিবেশি মুনার আলী ১৯৯৩ সালের একটা ভূয়া দলিল বের করে ঐ জমি দখলে নিতে চায়। থানা ও স্থানীয় চেয়ারম্যান, মেম্বারের উপস্থিততে বৈঠকে রায় এসেছে আমার পক্ষে। জমি সংক্রান্ত একটা মামলা কোর্টেও চলমান রয়েছে। আমি নিরুপায় হয়ে থানায় বার বার লিখিত অভিযোগ দিয়েছি তাতেও কোন কাজ হয়নি। বরং আমার উপর তারা হামলা চালিয়েছে, বাড়িতে আগুন দিয়েছে। তারা আমাকে প্রাণ নাশের হুমকি ধামকি দিচ্ছে, আমি এখন আতঙ্কে রয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চায়।
লতিফের মেয়ে রাবেয়া বলেন, আমাকেও তারা মারধর করেছে। শনিবার বাড়িতে আগুন দিয়েছে। বাবার মাথায় ও কপালে কয়েকটি সেলাই ও আমার মাথায় ৭টি সেলাই দিতে হয়েছে। আমার বাবার কোন ছেলে সন্তান না থাকায় তারা জোরপূর্বক জমি দখলে নিতে চায়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Tag
আরও খবর