গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা

শালা নয় : ছেলেই বলেছেন সেই কুবি শিক্ষক

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর অমিত দত্ত এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে তর্ক বির্তকের সময় শিক্ষক অমিত দত্ত শিক্ষার্থীকে 'শালা বলেছেন' বলে  সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে। তবে ভিডিওতে   তিনি ছেলে বলে শিক্ষার্থীদের  সম্বোধন  করেছেন বলেই শোনা যাচ্ছে।


এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম বলেন, ঘটনাটিকে কেন্দ্র করে যেসব কর্মকান্ড হচ্ছে তা অবিশ্বাস্য। অমিতকে আমি খুব ভালো করে চিনি। 'এই ছেলে' এটা সে হরহামেশাই বলে থাকে।


এ ঘটনার সময় আরো উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান। তিনি বলেন, 'আমি অমিতকে 'ছেলে' বলতে শুনেছি। নিউজে যেই শব্দ চয়ন করেছে বলে দাবি করা হচ্ছে সেটা যদি  না বোঝার কারণে হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু যদি উদ্দেশ্যমমূলক হয়ে থাকে তাহলে  এটা দুঃখজনক।'


ঘটনাস্থলে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার। তিনি বলেন, 'আমি শুনেছি অমিত 'এই ছেলে' বলেছে। যারা তাকে  সামাজিক যোগাযোগমাধ্যমে  হেনস্তা করার চেষ্টা করছে তারা একটি অপরাধকে আড়াল করার চেষ্টা করছে মাত্র।'


নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অমিত দত্ত এ  ব্যাপারে বলেন, 'আমি সচেতনভাবে ছেলেই বলেছি, অন্য কোনো শব্দ বলিনি। আমাকে জড়িয়ে  সমাজিক যোগাযোগমাধ্যমে যেসব শব্দ চয়ন করা হয়েছে তা সম্পূর্ন গুজব। ভাইরাল হওয়া ভিডিওগুলো খেয়াল করে দেখলে বিষয়টি স্পষ্ট হবে।'


তবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতারা হলে অবস্থানরত শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে শিক্ষক অমিত দত্তকে নিয়ে বিভিন্ন পোস্ট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইনে দেয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগের  অভিযোগ তুলেন। 


নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমাদের আদেশ দেয়া হয়েছে স্যারকে নিয়ে বিভিন্ন পোস্ট দিতে। না হলে হল থেকে বের করে দিবে বলে হুমকিও প্রদান করেছে। 


এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কাজী নজরুল ইসলাম হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, 'এসব পোস্ট না দিলে হলে থাকতে দিবে না বলে হুমকি দিয়েছেন বড় ভাইরা। তাই বাধ্য হয়ে স্যারকে নিয়ে পোস্ট দিতে হয়েছে।'


এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, 'আমি এই বিষয় সম্পর্কে অবগত নই। কেউ যদি সম্পর্কের জায়গা থেকে বলে থাকে সেটা সম্পর্কে আমি জানি না। তবে এরকম কোন সাংগঠিনক আদেশ দেয় হয়নি।'


উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কক্ষ দখলকে কেন্দ্র করে রেজা গ্রুপ ও ইলিয়াস গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন। আলোচনার এক পর্যায়ে ইলিয়াস গ্রুপের ছাত্রলীগের নেতারা উত্তেজিত হয়ে রেজা গ্রুপের নেতাকর্মীদের রুম থেকে বের করে দেয়ার চেষ্টা করলে ঘটনা সামাল দিতে এগিয়ে যান নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর অমিত দত্ত। এসময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে বলেন, 'এই ছেলে আমি কে?' এরপর শিক্ষার্থীদের মধ্যে এনায়েত  উল্লাহ প্রত্ত্যুতরে বলে উঠেন 'শিক্ষক'।


আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে