সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

যশোর পৌরবাসীর ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ: দ্রুত সড়ক সংস্কারের ঘোষণা প্রতিমন্ত্রীর

যশোর পৌরসভার জরাজীর্ণ সড়কগুলোর আধুনিকায়ন ও দ্রুত সংস্কারের মাধ্যমে জনচলাচল নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১ মে) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাংক রোড হতে এম এম আলী রোড (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যতম প্রাচীন এই পৌরসভার সড়কগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। জনগণের দুর্ভোগ লাঘবে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে শহরের সব রাস্তা সংস্কার করা হবে। তিনি আরও জানান, আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত কাজ চলমান রয়েছে, যার ফলে গত বছরের তুলনায় এবার শহরবাসীর ভোগান্তি অন্তত ৫০ শতাংশ কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান এবং জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল।পৌরসভা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ৩৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের এই সড়কটি আরসিসি দ্বারা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


আরও খবর