কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা অভিযুক্ত আল-আমিন’কে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার

বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় 


র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ মে ২০২৬ইং তারিখ সন্ধ্যায় লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন  রায়পুর মিনি স্টেডিয়াম এলাকা হতে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মানব পাচার মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত মোঃ আল আমিন(৩০) পিতা আব্দুল মান্নান ফরাজী, সাং- দাসপাড়া, থানা মতলব দক্ষিণ, জেলা চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায়, বাদীকে অভিযুক্তগন কম্বোডিয়া নিয়ে এক লক্ষ টাকার বেশি বেতনে চাকরী দিবে বলে বাদীর কাছ থেকে ৭,০০,০০০ টাকা নেয়। গত ২৩/১১/২০২৫ইং তারিখ বাদীকে অভিযুক্তগণ কম্বোডিয়া প্রেরণ করে। পরবর্তীতে অভিযুক্তগন বাদীকে ৩০,০০,০০০ টাকার বিনিময়ে গোপনে চায়না কোম্পানীর কাছে বিক্রয় করার পরিকল্পনাকালে বিষয়টি বাদী বুঝতে পারে এবং তাকে দেশে ফিরিয়ে দেয়ার কথা বললে অভিযুক্তগণ বাদীর সাথে থাকা নগদ টাকা, আইফোন ১৭ মোবাইল ও পাসপোর্ট সহ আটকিয়ে রাখে। পরবর্তীতে বাদী দেশ থেকে ১,৫০,০০০ টাকা নিয়ে ইমিগ্রেশনের সাহায্যে দেশে ফিরে আসে। উক্ত ঘটনায় বাদী মোল্লারহাট থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেন।


গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লক্ষীপুর জেলার রায়পুর থানায় হস্তান্তর করা হয়।


আপনাদের সহযোগিতা ও সচেতনতা আমাদের এই কার্যক্রমকে আরও সফল করতে সহায়ক হবে বলে আমরা আশা করি। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর