নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড

মুক্তিপণের আশঙ্কায় উদ্বিগ্ন পরিবার, দু’দিনে ২২ জেলে অপহরণ




সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল থেকে গত দু’দিনে সাতক্ষীরার ২২ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যু চক্র। রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত চুনকুড়ি, মালঞ্চ নদী, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকায় অভিযান চালিয়ে ‘আলিম ডন’ ও ‘নানাভাই বাহিনী’র সদস্যরা এসব জেলেকে তুলে নিয়ে যায়।

অপহৃতদের মধ্যে রয়েছেন সিংহড়তলী, হরিনগর, কুলতলি, কদমতলা, ধুমঘাটসহ বিভিন্ন এলাকার জেলেরা। তাদের মধ্যে মোমনি ফকির, মুর্শিদ আলম, ইসমাইল শেখ, আব্দুল করিম, আব্দুস সামাদ, মনোহর সরকার, আল মামুন, হুমায়ুন, মনিরুল, রবিউল, সঞ্জয়, আল আমিন, শাহাজান, আবুল বাসার বাবু, রেজাউল, আব্দুস সালাম ও আবুল কালামসহ আরও অনেকে রয়েছেন।

এদের মধ্যে পাঁচজন জেলেকে মুক্তিপণের শর্তে ছেড়ে দিলেও এখনো ১৭ জন জেলে জলদস্যুদের কবলে জিম্মি রয়েছেন। মুক্তি পাওয়া জেলেরা হলেন ধ্রুব সরকার, হৃদয় মন্ডল, সবুর গাইন, সাইফুল ইসলাম ও ইউনুস আলী।

ভুক্তভোগী পরিবার ও ফিরে আসা জেলেরা জানান, চার থেকে পাঁচদিন আগে কদমতলা ও কৈখালী স্টেশন থেকে বৈধ অনুমতিপত্র নিয়ে তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যান। পরে বিভিন্ন খালে বিচ্ছিন্নভাবে কাজ করার সময় ২৮ থেকে ৩০ জন সশস্ত্র জলদস্যু তাদের ওপর হামলা চালিয়ে অন্তত ২২ জনকে অপহরণ করে নিয়ে যায়।

জিম্মি জেলেদের স্বজনরা জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট মুক্তিপণের অঙ্ক জানানো হয়নি। তবে মোবাইল নেটওয়ার্কে ফিরলেই জলদস্যুরা যোগাযোগ করে টাকা দাবি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিরে আসা জেলেদের অভিযোগ, একেবারে লোকালয়ের কাছাকাছি এলাকা থেকেই জলদস্যুরা অপহরণ চালাচ্ছে। হরিনগর বাজার থেকে মাত্র ১০-১২ মিনিট নৌপথ দূরত্বের মধ্যে থেকেও জেলেদের তুলে নেওয়ার ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকেই নির্দেশ করে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, ঘটনাটি কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

অন্যদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, এখনো কোনো ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি জানার পর পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর