মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ক্ষমতা অপব্যবহার করলে, ক্ষমতাচ্যুৎ হতে হয় : নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, 'ক্ষমতা চিরস্থায়ী নয়। বরং আল্লাহ তায়ালা জনগণের খেদমতের জন্য ক্ষমতা দিয়ে থাকেন। সেই ক্ষমতা অপব্যবহার করলে, ক্ষমতাচ্যুৎ হতে হয়। আওয়ামী লীগের সেটাই হয়েছে। কাজেই জনগণের জন্যই ক্ষমতা কাজে লাগাতে হবে। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্রের গতিপথ সঠিক ধারায় ফিরিয়ে আনতে ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন। তাঁকে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছিলো। তিনি দীর্ঘদিন বিদেশে থেকেও এদেশের গণতন্ত্রকে পুনঃউদ্ধারে সংগ্রাম করেছেন।'



আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা ৩টার দিকে নিজ এলাকা জামালপুরের ইসলামপুরের মলমগঞ্জ বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি 

এসব কথা বলেন। 



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, 'জ্বালানি তেলের সংকটের জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই। ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই আজ এই সংকট তৈরি হয়েছে। এতে শুধু সাধারণ মানুষ নয়, এমপি-মন্ত্রীরাও কষ্টে পড়েছেন। তবে সরকার সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, 'আমরা দেশ ও জণগণের জীবন মানের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। তবে সবার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার পরেও যদি আমরা উন্নয়নে ব্যর্থ হই। এক্ষেত্রে আমাদেরকে প্রত্যাখ্যান করবেন। এতে আমাদের আপত্তি থাকবে না।'



বিএনপির প্রবীণ এই নেতা আরও বলেন, 'জনগণকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক জিএস ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির সহসভাপতি শামিম আহম্মেদ, জেলা শ্রমিকদলের সভাপতি সোবহান, জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা, সহসভাপতি এ কে এম শহিদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।


জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু অনুপস্থিত থাকায় অনুষ্ঠিত ওই পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ। 


পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন বিএনপি নেতা-কর্মীরা এবং মলমগঞ্জ মডেল কলেজের শিক্ষকদের পক্ষ থেকে। 

পথসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও নাজমুল হুসাইন,  পুলিশ প্রশাসনের পক্ষে ইসলামপুর সার্কেলের এএসপি মো. ইমরুল হাসান এবং ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারকি করেন।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত পথসভায় অংশ নেন।  

আরও খবর