শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু

যশোর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বড় ধরনের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এর অংশ হিসেবে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও জনভোগান্তি দূর করতে নতুন রাস্তা এবং উন্নত ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "যশোরের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা এবং অনুন্নত রাস্তার কারণে সাধারণ মানুষের যে কষ্ট হয়, তা নিরসনে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে। আমরা কেবল রাস্তা বানাতে চাই না, টেকসই এবং গুণগত মানসম্পন্ন অবকাঠামো নিশ্চিত করতে চাই যা আগামী প্রজন্মের জন্য কার্যকর হবে।" তিনি কাজের মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

উন্নয়ন কাজের এই উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব ও সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে যশোরের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং স্থানীয় উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ৭ নম্বর ওয়ার্ডের এই প্রকল্পের আওতায় আধুনিক ইঞ্জিনিয়ারিং নকশা অনুসরণ করে মজবুত রাস্তা ও পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে বর্ষা মৌসুমে অত্র এলাকায় আর কৃত্রিম বন্যার সৃষ্টি হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে প্রশস্ত রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের সফলতা কামনা করা হয়। এলাকার সাধারণ মানুষ এই উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিমন্ত্রীর সরাসরি তদারকিতে এই কাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং আশা করছেন এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে। মূলত এই প্রকল্পের মধ্য দিয়ে যশোর পৌরসভার আধুনিকায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল অত্র জনপদ।


আরও খবর