ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তিন শিশু সন্তান নিয়ে জোহরার জীবন কাটে স্টেশনে

যশোরের অভয়নগরে নোওয়াপাড়া রেলওয়ে  স্টেশনে  জোহরার তিনটি ভাসমান শিশুর করুণ দৃশ্য দেখে মানুষ হতবাক। 

ভোরের আলো ফুটতে না ফুটতেই যেমন শতশত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নওয়াপাড়া  রেলওয়ে স্টেশন। ঠিক একইভাবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে একটু আশ্রয়ের জন্য ছুটে আসে ভাসমান ছিন্নমূল নারী পুরুষ ও শিশুরা।


কেউবা  পেপার আবার কেউবা  পলিথিন বিছিয়ে একটু শোয়ার জায়গা করে নিতে ব্যস্ত তারা। রাত গভীর হতেই খেয়ে না খেয়ে কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আবার কারো সারারাত কাটে অনিদ্রায় আর দুশ্চিন্তায়।


শীতের রাতে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে চোখে পড়লো ঠান্ডা মেঝেতে একটি ছোট শিশু আরেকটি ছোট্ট ঘুমান্ত শিশুকে কোলে নিয়ে বসে আছে। কারো পায়ে কোন জুতার সেন্ডেল নেই।পাশে আরো একটি শিশু মেঝেতে ঘুমিয়ে আছে। মনে হলো দুনিয়ায় তাদের কেহ নেই।


কথা হয় শিশুটির  সঙ্গে, সে বলে, আমরা দুই ভাই এক বোন আমার কোলে এটি আমার ছোট ভাই, শুয়ে আছি আরেকটি বোন,আমার বাবা আছে কিন্তু আমাদের কোন খোঁজ খবর রাখে না, দেখাশোনা ও করে না। আমার মা আছে সাহায্যের জন্য ওদিকে গেছে। কিছুক্ষণ পর শিশুদের কাছে আসে তার জনম দুখিনী মা জোহরা। কথা হয় শিশুদের মায়ের সঙ্গে। তিনি বলেন মানুষের কাছে সাহায্য চেয়ে এভাবেই জীবন কাটছে  বিভিন্ন স্টেশনে স্টেশনে। বর্তমানে তার তিনটি শিশু সন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে আরো একটি শিশু সন্তান হারিও গেছে। তার এ দুরবস্থা শুরু হয়েছ  ছোট কাল থেকেই।এখনো  বিভিন্ন স্টেশনে জীবন কাটাতে হয়েছে তার। মাথা গোজার ঠাই টুকুও নেই। অনাথ শিশুদেরকে নিয়ে বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় চলে তার জীবন । সে জানে না কবে তার স্বস্তি ফিরে আসবে জীবনে।

আরও খবর







6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

২ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে