পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে ১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬টি গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বানিয়াচংয়ে সাংবাদিক আব্দাল মিয়া'র পুত্র সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির খাল-বিল ও বাড়িঘর একটানা বৃষ্টিপাতে জলমগ্ন লাখাইয়ে মাজার জিয়ারতের নাম দিয়ে নৌকায় চলে ভন্ডামী, আড়ালে গাঁজা জুয়ার আড্ডা। বাঁশখালীতে জাতীয়তাবাদী আদর্শের চাকরিজীবীদের ত্রান বিতরণ। আনোয়ারুল হক শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ইসলামপুরে প্রতিপক্ষের হয়রানিমূলক অভিযোগে পুরুষ শূন্য বসতবাড়ি ‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত গোয়ালন্দে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-05-2026 10:38:09 pm

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনে অবসান হলো। নানা চড়াই উ”রাই পার হয়ে টিভিকে ১১৮ বিধায়ক জোগাড় নিশ্চিত করে। এরপরই চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায় দলটি।


এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ মে) রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছ থেকে সরকার গঠনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়।


গত মাসের বিধানসভা নির্বাচনে নবাগত দল হিসেবে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনে ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে ছিল। দলটির ১০৮ আসনের সঙ্গে কংগ্রেসের পাঁচ, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) , ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ও ভারতের কমিউনিস্ট পার্টি থেকে দুটি করে আসন পাওয়ায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসন অর্জন করেছে টিভিকে। গেল বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিন পরপর দুজনের সাক্ষাৎ হয়েছিল।


উভয়বারই আরলেকার সরকার গঠনের জন্য বিজয়ের দাবি নাকচ করে দেন। কারণ সরকার গঠনে বিধানসভায় টিভিকের প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল না।


এনডিটিভি জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর দুজন করে বিধায়ক থাকা তিনটি দল টিভিকে-কে সমর্থন জানিয়েছে। তারা আগে ডিএমকের মিত্র ছিল।


এর আগে ডিএমকে প্রধান স্ট্যালিন জোটের ছোট দলগুলোর উদ্দেশে বলেছিল, নিজস্ব বিবেচনায় চাইলে টিভিকে-কে সমর্থন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনতা পাবে বিধায়করা।


এতে ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে অসমর্থিত সূত্র দাবি করেছে। সেই সঙ্গে কংগ্রেসও দুটি মন্ত্রী পদ আশা করছে বলে জানা গেছে।


Tag
আরও খবর