পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত

দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা

ছবি সংগ্রহীত

দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা


নেত্রকোনার দুর্গাপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (০৮ মে) বিকেলে আধাঘণ্টার এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। ঝড়ে গাছ ভেঙে বসতঘর গুঁড়িয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আছমা খাতুন নামে এক বিধবা ও তাঁর পরিবার।


বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা এই ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব বাগিচাপাড়া এলাকা। সেখানে আছমা খাতুনের মাটির দেয়ালের ঘরের ওপর বিশাল একটি জামগাছ উপড়ে পড়লে ঘরটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।


আছমা খাতুন জানান, অন্যের বাড়িতে কাজ করে তিনি সংসার চালান। চার বছর আগে স্বামী মারা গেছেন। প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে ঘরটি তুলেছিলেন। তিনি বলেন, "ঝড় শুরু হতেই দৌড়ে পাশের ঘরে আশ্রয় নেই। চোখের সামনেই গাছটা ঘরের ওপর পড়ল। এখন নাতি আর অসুস্থ সন্তান নিয়ে কোথায় থাকব জানি না।"


স্থানীয় বাসিন্দা সেকুল মিয়া বলেন, "আছমা খুবই গরিব মানুষ। তাঁর ঘর মেরামত করার সামর্থ্য নেই। আমরা এলাকাবাসী তাঁকে সরকারি সহযোগিতা দেওয়ার দাবি জানাচ্ছি।"

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়ে সহায়তা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। গাছটি দ্রুত সরিয়ে নেওয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


আরও খবর