মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-05-2026 09:27:41 pm

বিশ্ব বাজারে বাড়ছে ডলার ও তেলের দাম। যার সরাসরি প্রভাবে পড়েছে স্বর্ণের দামে। যে কারণে বড় ধরনের দর পতন ঘটেছে এ মূল্যবান ধাতুর।


মঙ্গলবার (১২ মে) দিনের শুরুতে তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায় থেকে স্বর্ণের দাম অনেকটাই নিচে নেমে এসেছে।


এদিকে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।


রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্ব বাজারে এ দরপতনের পেছনে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় অচলাবস্থাকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেয়া শর্তগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করায় সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বাড়িয়েছে।


এছাড়া হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেলের দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যার ফলে সুদের হার কমার সম্ভাবনাও কমে যাচ্ছে। একই সময়ে মার্কিন ডলারের মান শূন্য দশমিক ৪ শতাংশ শক্তিশালী হয়েছে। ট্রেজারি বন্ডের মুনাফা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল ও কম আকর্ষণীয় হয়ে পড়েছে।


আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৬৯৮ দশমিক ২২ ডলারে নেমেছে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও হ্রাস পেয়েছে।


যার মধ্যে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৮৪ দশমিক ৫ ডলারে নেমেছে। প্ল্যাটিনাম ৩ দশমিক ১ শতাংশ ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমেছে।


এদিকে বাজুস ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।


বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। মঙ্গলবার (১২ মে) ও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  


এর আগে, গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।


চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে