ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা কিশোরগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা ডিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে রেল লাইন লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু শিক্ষার্থী, রামেকে চলছে অস্ত্রোপচার কুলিয়ারচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে মাদক বিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, ৫ র‍্যাব সদস্য আহত মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ভালো ফলাফল অর্জনে করণীয় বিষয়ক সেমিনার চৌদ্দগ্রাম শশুর বাড়িতে হামলা চালিয়ে নববধূকে অপহরণের চেষ্টা আহত ৪ গ্রেফতার ১

চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি

চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দুই মাস ধরে অনলাইনে নামজারি (মিউটেশন) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে, অনেক বিপদে  পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষেরা। বিশেষ করে বেশি অসুবিধায় পড়েছেন, চরের সেবা নিতে আসা সাধারণ মানুষেরা। অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তার একাউন্ট না হওয়ার কারণে, সাধারণ মানুষেরা নামজারিতে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও মিস কেস, ভুল দাগ সংশোধন, ভুল খাজনার সংশোধনসহ "ভূমি কর্মকর্তার স্বাক্ষরকৃত" যাবতীয় কাজ বন্ধ রয়েছেন। ফলে দীর্ঘদিন যাবত ভূমি সংক্রান্ত কাজে ব্যাপক হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন চিলমারী অঞ্চলের সাধারণ মানুষেরা। খোঁজ নিয়ে জানাগেছে, জমি কেনা-বেচা বা জরুরি প্রয়োজনে, খতিয়ান হালনাগাদ করার জন্য নামজারির খুবই প্রয়োজন। কিন্তু প্রায় দুই মাস ধরে অনলাইনে আবেদন প্রক্রিয়া ব্যাহত হওয়ায়, অনেক  ভোগান্তিতে পড়েছেন মানুষেরা। এদিকে বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ বাধ্যতামূলক করা হলেও অ্যাকাউন্ট বন্ধ থাকার অজুহাতে, সাধারণ মানুষ তাদের ভূমির কর পরিশোধ করতে পারছেন না। ফলে বকেয়া বাড়ছে এবং জমি সংক্রান্ত আইনি কাজের অনেক জটিলতা তৈরি হচ্ছেন। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ গুলো দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরেও কোন সমাধান পাচ্ছেন না বলে জানাযায়। ভুক্তভোগী সোনা মিয়া বলেন, ডিজিটাল সেবার নামে চিলমারীর মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রায় দুই মাস ধরে সরকারি গুরুত্বপূর্ণ পোর্টালটি বন্ধ থাকায়, কোন ভাবেই মেনে নেওয়া যায় না। অফিসের দ্বারে দ্বারে ঘুরেও শুধু ‘সার্ভারের সমস্যা’ বা ‘অ্যাকাউন্ট বন্ধ’ এমন কথা শুনতে হচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করা যায় এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।

আরও খবর