ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রতিমন্ত্রী আব্দুল বারী নোয়াখালীর জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা ব্রাজিলের দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে রোটারির আর্থিক সহায়তা বিতরণ পুকুরে নেমে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সমাজ পরিবর্তনের রোডম্যাপ চাইলেন তথ্যমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী ভবদহের রেগুলেটর ভেঙে তৈরি হবে সেতু, জোয়ার-ভাটায় ফিরছে নদী বরিশাল নগরীর রুপাতলী সংস্কারহীন ড্রেনেই ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তিতে পথচারীরা লাখাইয়ে ওষুধ শূন্য কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ। ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাফায়াত হোসেন সিয়াম। চরম্বার হত্যাকাণ্ড: নীরব থাকলে সমাজই ধ্বংসের পথে আল-হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শতভাগ উপস্থিতির জন্য পুরষ্কার প্রদান শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প মাদারীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ৩৬৫ ছাড়িয়েছে ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ

দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে রোটারির আর্থিক সহায়তা বিতরণ

দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী নারী-পুরুষদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) দিনাজপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন), ঢাকা এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থা, দিনাজপুর। অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারি ক্লাব অব বারিধারা, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বারিধারার প্রেসিডেন্ট রোটারিয়ান মেহেরুন এন ইসলাম এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অনামিকা পান্ডের সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি ও রোটারি ক্লাব অব বারিধারার সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আশফাক এফসিএ।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী নারী-পুরুষদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর