অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা প্রস্তুতি বকশীগঞ্জে কম মূল্যে 'পৌরস্ট্যান্ড' ইজারা : মারধরের ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী দেবহাটা উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী তাসকিন আহমেদ শাওন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান লাখাইয়ে ঈদকে সামনে রেখে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। যশোরের চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০৪২ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ দৌলতদিয়া ক্যানালঘাট পাক পাঞ্জাতন খানকা শরীফ এর আয়োজনে পবিত্র মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ক্ষেতলালে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভেজালমুক্ত ওষুধের নিশ্চয়তায় চৌমুহনীতে লাজ ফার্মার শুভ উদ্বোধন পীরগাছায় জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক কোটি টাকা ব্যয়ে পীরগাছা হাজী কল্যাণ সংস্থার পাঁচ তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই উদ্বোধন

দৌলতদিয়া ক্যানালঘাট পাক পাঞ্জাতন খানকা শরীফ এর আয়োজনে পবিত্র মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া ক্যানালঘাট পাক পাঞ্জাতন খানকা শরীফ এর আয়োজনে পবিত্র মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট পাক পাঞ্জাতন খানকা শরীফে পবিত্র মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর আড়াই টার সময় দক্ষিণ বঙ্গ সফর সমাপ্তি উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গড়পাড়া পীরবাড়ী দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর, পীর-এ কামেল হযরত শাহ্ শাহীন আহমেদ আল-কাদরী, আল-চিশতী ওয়াল আবুল ওয়ালাই (মাঃ জিঃ আঃ) হুজুর পাক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও মিলাদ শরীফ পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে রাজবাড়ী, মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দরুদ, জিকির ও ইসলামি শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ক্যানালঘাট পাক পাঞ্জাতন জামে মসজিদের উপদেষ্টা মোঃ কুদ্দুস মোল্লা, সভাপতি কিসমত খা, সাধারণ সম্পাদক ইলিয়াস বেপারী,সাংগঠনিক সম্পাদক নয়ন মোল্লা, ইউনুস মোল্লা, টুটুল বেপারীসহ অন্যান্য ভক্তগন।
আরও খবর