১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা প্রস্তুতি বকশীগঞ্জে কম মূল্যে 'পৌরস্ট্যান্ড' ইজারা : মারধরের ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী দেবহাটা উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী তাসকিন আহমেদ শাওন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান লাখাইয়ে ঈদকে সামনে রেখে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। যশোরের চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০৪২ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ দৌলতদিয়া ক্যানালঘাট পাক পাঞ্জাতন খানকা শরীফ এর আয়োজনে পবিত্র মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান

২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি উল্লেখ করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ’। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলো মন্ডল, ছাত্রদলের সভাপতি সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুক্তার মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ আবু সাঈদ সোহাগ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং অনিয়ম-অব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে দেয়। বক্তারা আরও বলেন, আমরা পদ্মা ব্যারাজের বিপক্ষে নই, আমরা সরকারকে এই মেগা প্রকল্প বাস্তবায়নে সাধুবাদ জানাই, তবে পদ্মা সেতু বাস্তবায়ন আগে চাই, পদ্মা সেতুটা আগে প্রয়োজন। তারা আরও বলেন, ইতোমধ্যে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের একাংশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও দৌলতদিয়া-পাটুরিয়া রুটের গুরুত্ব এখনো অটুট রয়েছে। তাই এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করেন কর্মসূচি। তাদের স্লোগানের মধ্যে ছিল— ’সংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও’ দৌলতদিয়া-পাটুরীয়ায় দ্বিতীয় গড়াও’, ‘পদ্মা সেতু চাই, উন্নয়নের পথ খুঁজি ভাই’, ‘ফেরির ভোগান্তি আর নয়, পদ্মা সেতু চাই’, ‘দক্ষিণ-পশ্চিমের প্রাণের দাবি, পদ্মা সেতু বাস্তব চাই’, ‘উন্নয়নের মহাসড়ক, পদ্মা সেতু হোক’ এবং ‘একদফা এক দাবি, পদ্মা সেতুর বাস্তবায়ন চাই’। কর্মসূচিতে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আরও খবর