আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান

সামাজিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয়” এর পক্ষ থেকে নারায়ণকোট পশ্চিম পাড়া রহমানিয়া নূরানী মাদ্রাসার উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ১০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়াও আধুনিক ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত নারায়ণকোট মজুমদার বাড়ি সোসাইটিতে টিউবওয়েল ও টয়লেট স্থাপনের জন্য আরও ১০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যয় সংগঠন সোসাইটির জনকল্যাণমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করে যে, ভবিষ্যতেও সমাজ উন্নয়নে তাদের কার্যক্রম সফলভাবে চলমান থাকবে।

উক্ত আর্থিক সহায়তায় বিশেষ অবদান রাখেন প্রত্যয় সংগঠনের ওমান প্রতিনিধি শামসু উদ্দিন।

অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক এ.এইচ.এম মেরাজ এবং সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জীবন আহমেদ।

সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দোলখাঁড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর