বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বিসিবির কাউন্সিলর হলেন ইউকে বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক শ্রীমঙ্গলের সরফরাজ আহমেদ সরফু

  • স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে সরফুর ভূমিকা ক্রীড়াঙ্গনে প্রশংসিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর সমন্বয়কারী ও ইউকে বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মো. সরফরাজ আহমেদ সরফু। সম্প্রতি বিসিবির পক্ষ থেকে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। তার এই মনোনয়নের খবরে মৌলভীবাজারের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততা, সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্যাটাগরি-৩ এ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়। 

সরফরাজ আহমেদ সরফু শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ, যুব উন্নয়নমূলক কর্মকাÐ এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরিতে তার অবদান রয়েছে বলে স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করেন। 

বিএনপি নেতা সরফু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকার মৃত নাসিম আহমেদ এর পুত্র।

ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা সরফুর কাউন্সিলর মনোনয়নকে ঘিরে মৌলভীবাজারের ক্রীড়ামহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।  স্থানীয়রা জানান, সরফরাজ আহমেদ সরফু একসময় ক্রিকেটার হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। পাশাপাশি স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে তার ভূমিকা ক্রীড়াঙ্গনে এখনো প্রশংসিত। 

বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত হওয়ায় মো. সরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বলেন, দেশের ক্রিকেট উন্নয়নে এবং শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এদিকে, তার এই মনোনয়নে স্থানীয় ক্রীড়া সংস্থা, ক্রীড়ামোদী মহল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, সরফরাজ আহমেদ সরফুর এই নতুন দায়িত্বের মাধ্যমে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। 

জানা গেছে, বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমানে কাউন্সিলর মনোনয়নের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। দেশের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ এই নির্বাচন এবার অনুষ্ঠিত হবে একটি অ্যাডহক কমিটির অধীনে। সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল এর নেতৃত্বাধীন কমিটি বর্তমানে বিসিবির কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ক্লাব, জেলা ও বিভাগই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। পরবর্তীতে এসব কাউন্সিলর ভোটের মাধ্যমে বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচন করবেন।


Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে