বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের প্রতিদিন ৩০ মন খিরেই বিক্রি করে অভয়নগরে তাক লাগিয়ে দিলেন সফল চাষি বুলবুল গাজী পুলিশের হাতে কামড় দিয়ে রক্ষা হয়নি ৭ মামলার আসামি বিপ্লব শেখের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছে ২টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ গলাচিপায় ৫০ লক্ষ গলদা চিংড়ির রেনু জব্দ: আনুমানিক মূল্য অর্ধ-কোটি টাকা ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর দ্রুত সময়ের মধ্যে চালু হবেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ

সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্ড ব্যবস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেট্রোল কার্ডসহ নানা ধরনের কার্ড দিয়েছে।

কিন্তু এখন জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

পথযাত্রায় সাম্প্রতিক সময়ে ধর্ষণের শিকার সাত বছরের শিশু রামিসার প্রসঙ্গ টেনে সরকারের কঠোর সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলন জাতি এজন্য করেনি যে, আজ সাত বছরের একটি শিশুকে ধর্ষণের শিকার হতে হবে। বিচার না পাওয়ার আশঙ্কায় যদি একটি শিশুর পরিবার হতাশ হয়ে পড়ে, তবে তা পুরো রাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ সেই অসহায় শিশুর বাবা বুঝে গেছেন যে, তিনি বিচার পাবেন না। সাধারণ মানুষ আজ সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ কেবল ক্ষমতার পরিবর্তন চায়নি, মানুষ অপরাধের অবসান ও সঠিক ন্যায়বিচার চায়।

তিনি আরও বলেন,সরকারি হাসপাতালে মানুষ সেবা পাচ্ছে  না, আইসিইউ’র অভাব, ঘুষ ছাড়া চাকরি পায়না, থানায় দালাল চক্র—এসব সমস্যা এখনো বহাল রয়েছে। সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান।

তিনি অভিযোগ করেন, মানুষ মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে না, গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি, বরং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা অনেক সময় বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছে।

তিনি বলেন, যতদিন পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত না হবে, ততদিন সরকারের সব উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একসময় এর জবাব দেবে।

গত ২০ মে বুধবার রাতে কুমিল্লার নাঙ্গলকোটে পদযাত্রা কালে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়কারী আরিফ হোসাইনের সভাপতিত্বে ও মীর মাহাদী আল মানসুর এবং মেহেরাজ হোসেন রাজুর সঞ্চালনায় পদযাত্রা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ সহ প্রমুখ।

Tag
আরও খবর