কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন পশুর হাটে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি ও কেনাবেচার ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে উপজেলার সবকটি হাট-বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পশু কেনাবেচা।

উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, দেশীয়ভাবে লালন-পালন করা গরু, ছাগল ও ভেড়ার ব্যাপক সরবরাহ রয়েছে। হাটজুড়ে নানা আকার ও দামের পশু নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতারাও সাধ্য ও পছন্দ অনুযায়ী পশু বেছে নিতে ব্যস্ত সময় পার করছেন।

বিক্রেতারা জানান, সারা বছর যত্নে লালন-পালন করা পশু ভালো দামে বিক্রির আশায় তারা হাটে এনেছেন। তবে অনেকেই কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপও করছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি হলেও দেশীয় পশুর প্রতি আগ্রহ বেশি।

হাটে আসা কয়েকজন ক্রেতা বলেন, কোরবানির জন্য ভালো ও সুস্থ পশু কিনতে তারা শেষ সময়ের অপেক্ষায় ছিলেন। এখন হাটে পশুর সরবরাহ বেশি থাকায় পছন্দমতো পশু কেনার সুযোগ তৈরি হয়েছে।

হাট সংশ্লিষ্টরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে। শেষ দুই দিনে কেনাবেচা আরও বাড়বে বলে আশা করছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৭ ঘন্টা ৩২ মিনিট আগে