প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় ও দুঃস্থরা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে জামায়াতের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রকৃত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। বুধবার উপজেলার শ্রীপুর ইউনিয়নে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, জামায়াত নেতা মাওলানা আবুল হাশেম, মাওলানা মোরশেদ আলম, ডাঃ খোরশেদ আলম, মাওলানা ওবায়েদ উল্লাহ প্রমুখ। এছাড়া উজিরপুর ইউনিয়নে অর্থ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আবদুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরআগে মঙ্গলবার জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান পৌরসভা ও সেক্রেটারী বেলাল হোসাইন মুন্সিরহাট ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন বলেন, ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপির মাধ্যমে চৌদ্দগ্রামের অসহায় মানুষের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। বিরোধীদলীয় উপনেতা ডাঃ তাহের এমপির নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে প্রকৃত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আরও খবর