বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন কালবৈশাখীর তাণ্ডবে নিভল শিশুর প্রাণ ছাত্র জীবনে আড্ডা নয়, পড়াশোনায় মন দেওয়ার সুযোগ ও সময় ‎মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার মধুপুরে সুজন হত্যার প্রতিবাদে গোপদ গ্রামবাসীর গণমিছিল ও মানববন্ধন শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে জামায়াতের কুরবানির গোসত বিতরণ শ্যামনগরে চামড়ার ক্রেতা সংকট, দুর্গন্ধ এড়াতে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে চামড়া পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে সসহায়-দুস্থ মানুষের মাঝে মেয়র প্রার্থীর কোরবানীর গোশত বিতরণ ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে শেরপুর ধনুট আঞ্চলিক সড়ককে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪ বাঘারপাড়ায় দর্শনার্থীদের নজর কেড়েছে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় শ্রীমঙ্গলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন পৌর প্রশাসক জিয়াউর রহমান দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহার প্রধান জামাত সম্পন্ন গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জমজমাট এ খেলায় পূর্ব নরোত্তমপুর যুব সংঘকে ২-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নেয় বকশী মিঞা স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় বকশী মিঞা স্পোর্টিং ক্লাব। দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে দুই গোলের জয় নিশ্চিত হয়।

নরোত্তমপুর যুব সংগঠন কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর নবী সুমন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার সালেহ আহমেদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু, নোয়াখালী ব্যবসায়ী সমিতি ঢাকার সহ-সভাপতি হাজী কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ জাফর, ইমরান হোসেন আজাদ, সাংবাদিক মোজাম্মেল হোসেন কামাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজাদ হোসেন, নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাসান তৈয়ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নরোত্তমপুর শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান।

নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠন এর আয়োজনে অত্র সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, সেক্রেটারি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কোষাধ্যক্ষ আমীরুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, খেলার আহ্বায়ক খলিলুর রহমান ও সদস্য সচিব শাহাদাৎ হোসেন টুর্নামেন্ট সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, ঈদকে ঘিরে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে বক্তারা আরও বলেন খেলাধুলার ব্যস্ততার মধ্যে দিয়ে যুব সমাজকে নেশা থেকে মুক্ত রাখতে এর বিকল্প কিছুই নেই। 

আরও খবর