প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ভুয়া এন জি ও দ্বারা প্রতারনার শিকার কয়েক হাজার মানুষ। বিগত ২৪/০৬/২০২৪ ইং তারিখে অত্র উপজেলার ডাংধরা ইউনিয়নে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ (iDE) নামক প্রতিষ্ঠানটি হত-দরিদ্র মানুষের কাছ থেকে বাসস্থান নির্মান, টিউবওয়েল-টয়লেট স্থাপন ও পুষ্টিভাতা দেওয়ার কথা বলে প্রায় ২,১৬,২৫,০০০/- টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে, এলাকার ভুক্তভোগীরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে ০১/০৮/২০২৪ ইং তারিখে অত্র প্রতিষ্ঠানে কর্মরত একজন ফিল্ড অফিসার মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে ৪০৬/৪২০/১০৯ দঃ বিঃ ধারায় ব্রাঞ্চ ম্যানেজার, মাইদুল ইসলাম রনি সহ ৭ জনকে আসামী করে মামলা করে, সি, আর মামলা নং ২৪২(১)২০২৪(দেওয়ানগঞ্জ)। কিছুদিন পরে আসামিদের সাথে লিয়াজু করে বাদী  হারুন অর রশিদ গা-ঢাকা দেয়। আদালতে বিচার কার্য পরিচালনার সময়ে বাদী উপস্তিত না থাকায় অত্র মামলাটি আদালত কর্তৃক খারিজ হয়ে যায়।

পরবর্তী সময়ে, ডাংধরা ইউনিয়ন ০৯ নং ওয়ার্ডের সাবেক ইউ,পি সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন বাদী হয়ে ২২/০২/২০২৬ ইং তারিখে পূনঃরায় রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাংগী গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে ব্রাঞ্চ ম্যানেজার (০১) মোঃ মাইদুল ইসলাম রনি (৩২) সহ ০৮ জনকে আসামী করে দঃ বিঃ ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলা করেন, সি,আর মামলা নং ৮৮(১)২০২৬। অন্যান্য আসামীগন রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা ফিল্ড অফিসার (০২) রেজাউল করিম রেজা(২৮) পিতাঃ সেকান্দার আলী, হিসাব রক্ষক (০৩) সাজু আহম্মেদ (২৮) পিতাঃ আজিবর, অডিট অফিসার (০৪) কামরুজ্জামান (২৭) পিতাঃ নাজির ব্যাপারী, (০৫) রেজাউল করিম (৫৫) পিতাঃ মৃত, জিহাদ আলী, (০৬) সেকান্দর(৫৬) পিতাঃ গরীবুল্লাহ, (০৭) নাজির ব্যাপারী (৫৬) পিতাঃ মৃত, আমির উদ্দিন, এবং দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ীর (০৮) হারুন অর রশিদ(২৯) পিতাঃ মোঃ রফিকুল ইসলাম।

এহেন অবস্থায়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বাদী বখতিয়ার উদ্দিন।

আরও খবর