প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘুষ নয়’ দাবি সংশ্লিষ্টদের পাংশায় চুরি করতে এসে গণপিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-06-2026 11:44:40 am

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী হচ্ছে, এমন খবর প্রকাশের পর তেলের দামে পরিবর্তন এলো।


বৃহস্পতিবার (০৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 


বুধবার (০৩ জুন) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫-তে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ৯৭ দশমিক ১৪ ডলারে নেমে আসে। 


একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ৯৫ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।


এদিকে, লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির।


এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরায়েল যে তা মানছে না, সেনাপ্রধানের এ বক্তব্যেই তা স্পষ্ট। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও খবর
6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৮ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৯ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

২১ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে