ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেড়মাস আগে জাহাঙ্গীর মল্লিক (৩৭) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দূবৃত্তরা। এ ঘটনায় এজাহারভুক্ত ৯ জন আসামির মধ্যে ৭ জন ইতিমধ্যে জামিন নিয়ে এসেছে। ১ ও ২ নং আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে বারবার তথ্য জানালেও গ্রেফতার করছে না। উপরন্তু আসামীরা মামলা তুলে নিতে জাহাঙ্গীরের পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্হানে চিকিৎসা করার পরও জাহাঙ্গীরের অবস্থার উন্নতি হচ্ছে না। ইতিমধ্যে তার অবস্থার গুরুতর অবনতি হয়েছে। বাড়িতে থেকে অর্থাভাবে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন তিনি। মামলার ১ নং আসামি মানিক মোল্লা সহ সকল আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান জাহাঙ্গীরের ভুক্তভোগী পরিবার। শনিবার (৬ জুন) সকাল এগারোটায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে এক সংবাদ সম্মেলন করে জাহাঙ্গীরের ভুক্তভোগী পরিবার উপরোক্ত অভিযোগ ও দাবি করেন।। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় দেড় মাস আগে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে গত ২৬ এপ্রিল মানিক ও আলাম সহ ৮/৯ জন লোক আমাদের বাড়িতে এসে হামলা করে। তারা জাহাঙ্গীরকে চাইনিজ কুড়াল দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্হানে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। মাথায় প্রচন্ড আঘাতে প্রথমে ফরিদপুর এরপর ঢাকায় চিকিৎসা করানো হয় বর্তমানে সে মৃতপ্রায়। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কোন কথা বলতে পারে না।কাউকে চিনতেও পারছে না। শরীর কঙ্কালের মতো হয়ে গেছে। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় ৯ জন আসামির মধ্যে ৭ জন জামিনে আছে। কিন্তু মামলার ১ ও ২ নম্বর আসামি মোঃ মানিক মোল্লা (৩০) ও মোঃ আলম মন্ডল (৪৫) বাইরে থাকলেও পুলিশ তাদের আটক করছে না। পুলিশকে আসামিদের অবস্থান জানালেও পুলিশ তাদের আটক করছে না। তাছাড়া আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন আহত যুবক জাহাঙ্গীর, তার বোন রাহিমা খাতুন, মা মহিরন বেগম, বড় ভাই ও মামলার বাদী মকিম মল্লিক ও স্ত্রী আছমা বেগম। অভিযোগের বিষয়ে মামলার ১ নং আসামী মানিক মোল্লা মুঠোফোনে দাবি করেন, জাহাঙ্গীর একজন মাদক সেবনকারী। তাকে মাদক সেবনে নিষেধ করলে ঘটনার সুত্রপাত হয়। সে রাস্তা ঘাটে খোলামেলা জায়গায় মাদক সেবন করে। আমি একটা সিগারেট পর্যন্ত খাইনা। এলাকায় এসে লোকজনের নিকট থেকে বিষয়টি জানতে পারেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মামলায় ৯ জন এজাহারভুক্ত আসামীর মধ্যে ৭ জন বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে এসেছে। ১ ও ২ নং আসামির জামিন হয়নি। তারা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ভিকটিম জাহাঙ্গীরের অবস্থা খুবই গুরুতর। তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে আমরা আন্তরিক আছি। তবে তার পরিবারের অভিযোগগুলো সঠিক নয়।
আরও খবর