কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২

পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪

পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪

‎পলাশ প্রতিনিধি, নরসিংদী


‎                    নরসিংদীর পলাশ থানাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।বিগত দুইদিন সোমবার ও মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে  মাদকসহ বিভিন্ন মামলার ১৪ জনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

‎                          পুলিশ জানায়, পলাশ উপজেলার ঘোড়াশাল মিয়া পাড়া, চরপাড়া, টেঙ্গর পাড়া, রেলস্টেশন, পোস্ট অফিস রোড, প্রাণ গেট, জামালপুর ঘাট, কো-অপারেটিভ এলাকা এবং চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজার, চর আলীনগর, দক্ষিণ দেওড়া ও চলনা গ্রামে অভিযান পরিচালনা করা  হয়। উক্ত অভিযানে জেলা পুলিশের প্রায় অর্ধশত সদস্য এই অভিযানে অংশ নেন। এ সময় গাঁজার গাছসহ বেশ কয়েকজন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করা হয়।

‎                  পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, মাদকের কারণে সমাজে অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। যেকোনো মূল্যে পলাশ থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এখন থেকে প্রতিদিন এই বিশেষ অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পলাশকে মাদকমুক্ত করতে তিনি স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর