কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও জাতীয় শিক্ষক ফোরামের যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার কুতুব উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সভাপতি প্রভাষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. মো. আব্দুস সবুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম নুরুল। বক্তারা মরহুমের সততা, দক্ষতা ও শিক্ষার্থীবান্ধব কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর গত ৩ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাস্টার কুতুব উদ্দিন মৃত্যুবরণ করেন। দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, মাস্টার মশিয়ার রহমান, ডা. ওয়াহিদুজ্জামান সবুজ ও মো. মোস্তাফিজুর রহমান মুন্নাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর