দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঘাসিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোডেক-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও আম গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ মইনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী এবং কোডেকের আঞ্চলিক কর্মকর্তা ও জোনাল কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন। প্রিয় কর্মকর্তার হাত থেকে চকলেট পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আপ্লুত হয়ে পড়ে। এ সময় উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা জানান, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আন্তরিকতা শিক্ষার্থীদের পড়াশোনায় দারুণভাবে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন শিক্ষা উপকরণ ও আম গাছ শিক্ষার্থীদের হাতে তুলে দেন। পাশাপাশি, প্রধান অতিথি বিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি ও সমস্যাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক মহল এই আয়োজনের জন্য কোডেক এবং উপস্থিত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tag
আরও খবর